ঢাকা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের সর্বোচ্চ আদালত জাতিকে খাটো করেছে : তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক: 

দেশের সর্বোচ্চ আদালত জাতিকে খাটো করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রোববার জাতীয় প্রেসক্লাবে সতীর্থ-স্বজন আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ করে তুলছে। সুপ্রিমকোর্টের রায়ের মাধ্যমে জাতিকে খাটো করা হয়েছে। তারা (সুপ্রিমকোর্ট) জাতীয় সংসদকে অপরিপক্ব বলে সংবিধান পরিপন্থি কাজ করেছেন।

দেশ-বিদেশ বা যেখানে বসেই বিএনপি ষড়যন্ত্র করুক আওয়ামী লীগ তা প্রতিহত করবে উল্লেখ করে প্রবীণ এই পার্লামেন্টারিয়ান বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে জিয়াউর রহমান হত্যা করেছে, তা আজ প্রমাণিত। ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৫ আগস্টের ধারাবাহিকতা।

তিনি বলেন, হাওয়া ভবন থেকে ২১ আগস্টের হামলার নেতৃত্ব দেয়া হয়েছে। সেই হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও ২৪ জন নিহত হন। অসংখ্য মানুষ আহত হয়ে আজও যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন।

আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী সিকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ঢাকা দক্ষিণ) শাহে আলম মুরাদ, রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশের সর্বোচ্চ আদালত জাতিকে খাটো করেছে : তোফায়েল

আপডেট সময় ০৪:২৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭