অাকাশ জাতীয় ডেস্ক:
জাতীয় পার্টির দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সাংগঠনিক নির্দেশ অমান্য করায় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবী থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















