ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চায়নি, জামিন চেয়েছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চায়নি, জামিন চেয়েছে।

তবে আদালত যদি জামিন দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই বলে জানান তিনি।

বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা (ঐক্যফ্রন্ট) আসলে জামিন চেয়েছেন, মুক্তি ওইভাবে চাননি। আর আপনারাই (সাংবাদিক) প্যারোল বানিয়েছেন। তারা প্যারোল বলেননি।

‘আমরা বলেছি- এই মামলাটি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার করেছিল। দেখতে দেখতে ১১ বছর পার হয়ে গেছে। এই মামলাটি আগেই নিষ্পত্তি করা যেত। কিন্তু তারা এ ব্যাপারে আগ্রহী ছিলেন না বা সিরিয়াস ছিলেন না। সে কারণে এ মামলার রায়ে প্রলম্বিত হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, আদালত তাকে দণ্ড দিয়েছেন। আদালতে তারা এখন লিগ্যাল ব্যাটলে যেতে পারেন। আদালত যদি তাকে জামিনে মুক্তি দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই।

রাজবন্দিদের মুক্তিতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, যদি সত্যিই রাজবন্দি হয়, তাহলে তাদের মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে কোনো আপত্তি নেই।

প্রধানমন্ত্রী আইনমন্ত্রীর হাতে তালিকা তুলে দিয়েছেন। তদন্ত করে আইনমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চায়নি, জামিন চেয়েছে: কাদের

আপডেট সময় ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮