ঢাকা ০৫:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

‘জিরো’ নিয়ে মামলা তবুও নিশ্চুপ শাহরুখ

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামীবছরটা শাহরুখ খানের বেশ ভালোভাবেই শুরু হতে যাচ্ছে। কারণ ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের ‘জিরো’ সিনেমাটি। এরইমধ্যে সিনেমার ট্রেইলার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সাড়া ফেলেছে। জিরোর মধ্য দিয়ে আবারো শাহরুখের সাথে জুটি বাঁধলেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ।

তবে এত প্রশংসার মাঝেও মন খারাপের সংবাদ শুনতে হলো শাহরুখকে। জিরো নিয়ে মামলায় জড়ালেন এবার তিনি। শিখ ধর্মাবলম্বীদের প্রতি সিনেমাটির মধ্য দিয়ে ধর্মীয় আঘাত আনার অভিযোগ উঠেছে। দিল্লিতে বিধানসভায় আকালি দলের সদস্য মঞ্জিদার সিং সিরসা শাহরুখের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

ক্যাটরিনা কাইফ জিরো ছবির একটি পোস্টার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টার ও ছবির ট্রেলারে দেখা গেছে, শাহরুখ খান অন্তর্বাস পরে কোমরে কৃপাণ নিয়ে দাঁড়িয়ে আছেন। তার গলায় টাকার মালা। এটি মেনে নিতে পারছে না শিখ ধর্মাবলম্বীরা।

তবে এ নিয়ে এখন পর্যন্ত উদ্বিগ্ন দেখা যায়নি শাহরুখকে। তিনি এ সময়ে পরিবারের সাথে দিওয়ালি নিয়ে ব্যস্ত আছেন। আপাতত উৎসব নিয়েই ব্যস্ত তিনি। এছাড়া নির্মাতার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

‘জিরো’ নিয়ে মামলা তবুও নিশ্চুপ শাহরুখ

আপডেট সময় ০৩:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮