ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে এবার শরিফুল ইসলাম ওরফে মুন্না (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালককে খুন করা হয়েছে। এ সময় তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মুন্না নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মান্নানের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর শাহমখদুম থানার সিটিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শাহমখদুম থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, দিবাগত রাত দেড়টার দিকে সড়কের পাশে একটি মেহগনি বাগানে শরিফুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সুরতহালের সময় মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।

ওসি জানান, শরিফুলের অটোরিকশাটি খুঁজে পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে- অটোরিকশার জন্যই দুর্বৃত্তরা শরিফুলকে হত্যা করেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহত শরিফুলের স্ত্রী সালমা বেগম থানায় মামলা করেছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

গত দুই মাসে রাজশাহী ও নাটোরের বিভিন্ন উপজেলায় সাতজন ভ্যানচালককে খুন করা হয়েছে। এবং ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গত ১ নভেম্বরও রাজশাহীর চারঘাট উপজেলায় এক কিশোর ভ্যানচালককে খুনের পর ভ্যান নিয়ে পালানোর পথে একজনকে আটক করেন গ্রামবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজশাহীতে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় ০২:৩০:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮