ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বার্সেলোনা ঘুরে দাঁড়াবে: গার্দিওলা

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বৃহস্পতিবার আকস্মিক এক সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে পুরো বার্সেলোনা শহর। অকস্মাৎ এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন, এছাড়া শতাধিক মানুষ হয়েছেন আহত। কিন্তু এই ধরনের হামলা এ শহরকে থামিয়ে রাখতে পারবেনা বলেই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বার্সেলোনা ফুটবল ক্লাবের সাবেক কোচ পেপ গার্দিওলা।

ম্যানচেস্টার সিটির এই ম্যানেজার বলেন, আমি নিশ্চিত এই শহর ও এই দেশ আবরো ঘুরে দাঁড়াবে ও সামনে এগিয়ে যাবে। আশা করছি শুধুমাত্র বার্সেলোনায় নয় সারা বিশে^ আর কখনই এই ধরনের ঘটনা ঘটবে না।

বৃহস্পতিবার বার্সেলোনার অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ত পর্যটন এলাকা লাস রামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে ইচ্ছে করে ভ্যান চালিয়ে এই সন্ত্রাসী হামলা করা হয়। এছাড়াও নিকটবর্তী আরেক শহর কামব্রিলসেও পৃথক হামলা করা হয়। স্প্যানিশ পুলিশ এই ঘটনা সন্দেহভাজন চারজনকে আটক করেছে ও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে।

ক্যাটালোনিয়ায় জন্মগ্রহণকারী গার্দিওলা বার্সেলোনার হয়ে খেলোয়াড় হিসেবে ১৬টি ও কোচ হিসেবে ১৪টি শিরোপা জিতেছেন। ৪৬ বছর বয়সী গার্দিওয়ালা বলেছেন, ‘অবশ্যই যা হয়েছে তাতে আমরা সবাই মর্মাহত। ক্ষতিগ্রস্ত সকল মানুষ ও তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। অবশ্যই লা রামব্লাস বার্সেলোনার ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। এর আগে এই ধরনের ঘটনা ফ্রান্স ও লন্ডনেও ঘটেছে। এখন বার্সেলোনায় হলো যা সত্যিই দুঃখজনক। আমরা অবশ্যই এ সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে জেগে উঠবো।’

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বার্সেলোনা ঘুরে দাঁড়াবে: গার্দিওলা

আপডেট সময় ০২:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭