ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি রিপাবলিকানদের ভোটের নিয়ন্ত্রণ নিতে বললেন ট্রাম্প জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া আ.লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি: সিআরএফের জরিপ স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে জিজ্ঞাসাবাদ

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঋণ জালিয়াতি ও মুদ্রা পাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে সোমবার সকালে সাড়ে ৯টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদকের তদন্ত কর্মকর্তা ও উপপরিচালক সামছুল আলম তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৯টার পর আবদুল আউয়াল মিন্টু সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন।

ব্যবসায়ী মিন্টুকে দুদকে তলব করে গত ৩১ অক্টোবর তার মাল্টিমোড গ্রুপের অ্যাকর টাওয়ারের অফিসের ঠিকানায় নোটিস পাঠায় দুদক।

দুদক সূত্র জানিয়েছে, মিন্টুর বিরুদ্ধে ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ঋণ নেয়া, রাজস্ব ফাঁকি দিয়ে শত কোটি টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

আবদুল আউয়াল মিন্টুকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ০২:২৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮