ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’ বিএনপি সরকার কোনো সময় হারিয়ে যায় না: তথ্যমন্ত্রী অতীতের সরকার ভোট চুরি করত, এই সরকার ফল চুরি করেছে: হাসনাত আবদুল্লাহ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে : ডিএনসিসি প্রশাসক দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

যমজ সন্তানের মা হচ্ছেন সোহা আলি খান

অাকাশ বিনোদন ডেস্ক:

২০১৫ সালে দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা কুণাল খেমুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সোহা আলি খান। মাস কয়েক আগে নতুন অতিথি আগমনের সুসংবাদ জানান এই তারকা দম্পতি। এ কারণে পতৌদি পরিবারে এখন বইছে খুশির বন্যা। কিন্তু এই খুশি হয়তো দ্বিগুণ হতে চলেছে। শোনা যাচ্ছে, যমজ সন্তানের মা হবেন সোহা।

অনুষ্ঠিত হয়েছে সোহার বেবি শাওয়ার। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের এই অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা। মজার ব্যাপার হলো- অনুষ্ঠানে একই রকম পোশাক পরেছিলেন দুই বোন কারিনা কাপুর খান ও কারিশমা কাপুর। এরপর থেকেই গুঞ্জন শুরু হয়েছে হয়তো যমজ সন্তানের মা হতে যাচ্ছেন তুম মিলে খ্যাত এই তারকা। তবে এ বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি কেউ।

২০০৪ সালে দিল মাঙ্গে মোর ছবির মধ্য দিয়ে বলিউড অভিষেক হয় সোনা আলি খানের। এরপর রঙ সে বসন্তি, খোয়া খোয়া চান্দ ও তুম মিলের মতো ছবিতে অভিনয় করেছেন সোহা। শুধু হিন্দি নয়, বাঙলা ছবিতেও অভিনয় করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘একটি দল দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে’

যমজ সন্তানের মা হচ্ছেন সোহা আলি খান

আপডেট সময় ০২:২৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭