ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

কলম বিক্রি করে পেট চালাতেন জনি লিভার

অাকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা জনি লিভার। মুখে হাসি আনার জন্য শুধু নামটিই যথেষ্ট। বলিউডের প্রথম সারির কমেডিয়ান তিনি। দর্শকদের হাসানোর কাজটি দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন প্রায় চার দশক ধরে। কিন্তু, নিজের জীবন একসময় খুব কষ্টে কাটিয়েছেন। অন্ধ্রপ্রদেশের নিম্নমধ্যবিত্ত ক্রিশ্চান পরিবারের সন্তান জনির পড়াশোনা ওই ক্লাস সেভেন পর্যন্ত। পেটের তাগিদে চলে আসতে হয় মুম্বাইয়ে।

বেঁচে থাকার জন্য নামেন মুম্বাইয়ের রাস্তায়। শুরু করেন কলম বিক্রি। বলিউড তারকাদের গলা নকল করে কলম বেচতে শুরু করেন। গলা নকলের এই দক্ষতাই জনিকে পরবর্তী জীবনে ঠেলে দেয় কমেডির মঞ্চে। বলা যেতে পারে কলম বিক্রির মাধ্যমে অভিনয় জগতের জার্নি শুরু হয় জনির।

তবে খুব সহজে বলিউডে জায়গা পেয়েছেন তা মোটেও নয়। আঘাত এসেছে। সুযোগ পেয়েও সেভাবে লাইমলাইটে আসেননি। কিন্তু, মনোবল হারাননি। অভিনয়টা মন দিয়ে করে গেছেন। কলম বিক্রির পর একটা সময় বাবার সঙ্গে মুম্বাইয়ে হিন্দুস্তান লিভার কম্পানিতে কাজ করতেন। তখনও অভিনয়ের প্ল্যাটফর্ম পাননি। তাই কম্পানির কর্মীদের সামনে অভিনয় করে দেখাতেন। মজার কথা হলো, জনি লিভার নামটিও তিনি পেয়েছিলেন এখানে কাজ করতে গিয়েই। তাঁর আসল নাম প্রকাশ রাও জানুমালা।

কাজের ফাঁকে মুম্বইয়ে শো করতে শুরু করেন। আর এই শো তাঁর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। জনির শো দেখেন অভিনেতা সুনীল দত্ত। প্রতিভা চিনতে ভুল হয়নি তাঁর। তিনিই সুযোগ করে দেন জনিকে। ১৯৮২ সালে দর্দ কা রিস্তা ছবিতে অভিষেক করেন জনি। তবে এই ছবিটি তাঁকে পরিচিতি দেয়নি। বাজিগর ছবি থেকে লাইমলাইটে আসেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। বাকিটা তো ইতিহাস।

জনি হিন্দি ভালো বলতে পারতেন না জনি। কিন্তু, বলিউড ছবিতে অভিনয় করবেন আর হিন্দি জানবেন না, তা কি হয়? শুরু করেন হিন্দি শেখা। কাগজ, বই পড়াশোনার পাশাপাশি নিতে থাকেন প্রাতিষ্ঠানিক হিন্দি শিক্ষা।

৩৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। পেয়েছেন অনেক সম্মান ও পুরস্কার। একসময় পেট ভরানোর জন্য মুম্বাইয়ের পথে পথে দুটাকা পাঁচটাকা দামের কল্ম বিক্রি করতেন। সেই জনি আজ প্রায় ১৯০ কোটি টাকার মালিক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের

কলম বিক্রি করে পেট চালাতেন জনি লিভার

আপডেট সময় ০২:১০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭