ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেরার অপেক্ষায় জোলি

আকাশ বিনোদন ডেস্ক:

চোখ ধাঁধানো সৌন্দর্য, অভিনয়শৈলী এবং ব্যক্তিত্বের জন্য বিশ্বখ্যাত তারকা হিসেবে সুখ্যাতি আছে মার্কিন অভিনেত্রী, নির্মাতা, মডেল ও সমাজসেবক অ্যাঞ্জেলিনা জোলির।

শুধু অভিনয়েই নিজেকে আটকে রাখেননি। নির্মাতা হিসেবে তার সুনাম আছে। একাধিক সিনেমা নির্মাণ করেছেন এ নয়নমোহিনী। এখানেও সাফল্য ধরা দিয়েছে।

তা ছাড়া তিনি জাতিসংঘের শরণার্র্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবেও দেড়যুগ ধরে কাজ করছেন। এর জন্য বিশ্বের বিভিন্ন দেশে পীড়িত ও সুবিধাবঞ্চিত শরণার্থীদের ভাগ্যোন্নায়নে কাজ করছেন। তবে অন্য কাজে নিয়মিত থাকলেও বেশ কিছুদিন থেকে তিনি রুপালি পর্দায় অনুপস্থিত। এ নিয়ে সারা বিশ্বে তার অগণিত ভক্তরা নানা জল্পনাকল্পনা করছেন।

তিনি কি আর ফিরবেন না পর্দায়? তবে এ বিষয়ে জোলি ভক্তদের জন্য সুখবর অপেক্ষা করছে। শিগগিরই তাকে পর্দায় দেখা যাবে বলে জানিয়েছে কয়েকটি পশ্চিমা গণমাধ্যম। যদিও জোলি এ বিষয়ে এখনও মুখ খোলেননি।

জানা গেছে, থ্রিলার ধাঁচের একটি ছবির মাধ্যমে অভিনয়ে তার প্রত্যাবর্তন ঘটছে। এমনটিই জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার। খবরে প্রকাশ, থ্রিলার মুভি ‘দ্য কেপ্ট’-এ জোলি অভিনয় করবেন এমন একজন নারীর চরিত্রে যিনি বাড়িতে ফিরে এসে দেখেন তার স্বামী ও চার সন্তান খুন হয়েছে। তবে এ দম্পতির এক ছেলে ক্যালিব রান্নাঘরে লুকিয়ে থেকে তার প্রাণ বাঁচাতে সক্ষম হয়।

২০১৪ সালে প্রকাশিত জেমস স্কটের উপন্যাস অবলম্বনে তৈরি হতে যাচ্ছে ‘দ্য কেপ্ট’ ছবিটি। ১৮৯৭ সালের প্রেক্ষাপটে এমন রোমহর্ষক ঘটনা ঘটে নিউইয়র্কের একটি খামারবাড়িতে। এরপর প্রাণে বেঁচে যাওয়া ১২ বছর বয়সী ক্যালিবকে নিয়ে শুরু হয় মায়ের অপরাধীদের খুঁজে বের করার অভিযান।

সর্বশেষ ২০১৫ সালে ‘বাই দ্য সি’ সিনেমায় অভিনয়ে দেখা যায় এ সুহাসিনী তারকাকে। এরপর দীর্ঘ বিরতি। অভিনয়সহ অন্য কর্মকাণ্ডে নিজেকে সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করলেও ব্যক্তিগত জীবনে জোলি খুব বেশি সুখী ছিলেন না কখনই।

বারবার গড়ছেন আবার ভেঙে যাচ্ছে তার সংসার জীবন। তার ভাঙা-গড়ার খেলা শুরু হয় ১৯৯৬ সালে। সেই বছর ব্রিটিশ অভিনেতা জনি লি মিলারের গলায় বিয়ের মালা পরান জোলি। তিন বছরের মাথায় ১৯৯৯ সালে সেই সংসার ভেঙে যায়। অল্প সময়ের মধ্যেই আবার সংসার জীবনে প্রবেশ করেন জোলি। ২০০০ সালে মার্কিন অভিনেতা বিলি বব থর্নটনের সঙ্গে বিয়ে হয় জোলির।

এবারও তিন বছরের মাথায় বিচ্ছেদ হয় তাদের। এর পরের সময়টায় ব্যক্তিগত জীবনের খবরেই বেশি আলোচিত ছিলেন এ অভিনেত্রী। ২০০৫ সালে ‘মিস্টার অ্যান্ড মিসেস’ চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করতে গিয়ে ব্রাড পিটের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের। তারপর থেকে পিট ও জোলি একসঙ্গে থাকা শুরু করেন। এরপর বাগদান এবং বিয়েতেও গড়ায় তাদের সম্পর্ক।

কিন্তু এর পর পরই নানা কারণে নিজেদের মতের অমিল হতে শুরু করে। পারিবারিক এসব বিষয়ের জন্য অভিনয়েও আগের মতো মনোযোগী ছিলেন না জোলি। যার কারণে পর্দা থেকে সরে গিয়ে শুধু সমাজহিতৈশী কাজেই বিভিন্ন দেশ ঘুরছেন।

এরই মধ্যে পিটের সঙ্গে তার ছাড়াছাড়িও হয়ে গেছে। পালিত সন্তানদের নিয়েও ঝামেলা হয় পিটের সঙ্গে। পিট পরবর্তী জীবনে অ্যাঞ্জেলিনা জোলি হয়তো নিঃসঙ্গতার কারণেই আবার ফিরছেন পর্দায়। তবে যে ভাবনা থেকেই তিনি ফেরেন না কেন তার ভক্তরা অভিনয় নৈপুণ্য দেখার অপেক্ষায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেরার অপেক্ষায় জোলি

আপডেট সময় ১২:৫৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮