ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি! বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহার নিজেরাই লঙ্ঘন করেছে: জামায়াত আমির হরমুজ প্রণালিতে প্রবেশকারী বা বের হওয়া সব জাহাজ আটকানো হবে: ট্রাম্প কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়ার পর মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন আটকে পড়া বাংলাদেশি জাহাজ শিগগিরই হরমুজ প্রণালি পার হতে পারবে : ইরানি রাষ্ট্রদূত

প্রবাসী স্বামীর তালাকপত্র পেয়ে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক: 

লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসী স্বামীর পাঠানো তালাকপত্র পেয়ে রোকেয়া বেগম (৩৩) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৮নং ওয়ার্ড আব্দুল মজিদ চৌধুরীর মালিকানাধীন মাস্টার ভিলায় ওই গৃহবধূ ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

রোকেয়া উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার কবিরাজ বাড়ির প্রবাসী ইব্রাহিম হোসেন লিটনের স্ত্রী।

তার স্বজনরা জানান, গত পাঁচ বছর ইব্রাহীম প্রবাসে রয়েছেন। দুই বছর ধরে রায়পুর শহরে বাসাভাড়া করে এসএসসি পরীক্ষার্থী মেয়ে ও চতুর্থ শ্রেণির ছেলেকে নিয়ে গৃহবধূ রোকেয়া বসবাস করছিলেন। গত এক বছর ধরে রোকেয়া ও ইব্রাহীমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গত ১০ মে ইব্রাহীম প্রবাস থেকে আদালতের মাধ্যমে রোকেয়াকে তালাক দিয়ে সে পত্র রোকেয়ার কাছে পৌঁছায়।

এ তালাকপত্র পেয়ে স্বামীর সঙ্গে বৃহস্পতিবার সকালে রোকেয়ার প্রচণ্ড ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষোভে, দুঃখে ও অভিমানে দুপুর ২টায় ‘স্বামীর তালাকপত্র পেয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হলাম- আমার লাশটি বাবার বাড়ি পাঠিয়ে দেবেন’ সাদা কাগজে চিরকুট লেখে মেয়ের অনুপস্থিতে ও ছেলেকে ঘুমিয়ে রেখে বাসায় ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) সোলাইমান হোসেন বলেন, গৃহবধূ রোকেয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কবুতর যুক্তরাষ্ট্রের ‘সুগার’

প্রবাসী স্বামীর তালাকপত্র পেয়ে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৯:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮