ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ:অভিনেত্রী শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি, ব্যারিস্টার ফুয়াদকে আইনি নোটিশ শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করল মিসর, গাজায় আনন্দের ঢেউ ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

চার দল যুক্ত হচ্ছে যুক্তফ্রন্টে

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা জোটের দুই শরিক দলকে হারিয়ে একা হয়ে যাওয়া যুক্তফ্রন্টে আরও চারটি দল যোগ দিচ্ছে বলে জানা গেছে।

যোগ দেয়া দলগুলোর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেবে জেবেল রহমান গাণির বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মোর্ত্তুজার এনডিপি, সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদের বিএলডিপি এবং লেবার পার্টির একাংশ।

এছাড়া ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গোলাম রেজা বিকল্পধারায় যোগ দেবেন।

জানা যায়, দলগুলোর যুক্তফ্রন্টে যোগদানের ব্যাপারে বুধবার রাতে বারিধারায় জরুরি বৈঠক করেছেন বি. চৌধুরী। ওই বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়ামের একটি বৈঠক হয়।

এর আগে যুক্তফ্রন্ট ছেড়ে যায় মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ও আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চার দল যুক্ত হচ্ছে যুক্তফ্রন্টে

আপডেট সময় ০৫:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮