ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

ভারতে গরুর মৃত্যুতে বিজেপি নেতা গ্রেফতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গো-রক্ষার নামে ভারতে সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে স্বঘোষিত গো-রক্ষকদের দাপাদাপি বেড়ে গেছে। এর মধ্যে দেশটির কয়েক জায়গায় গরু ও গো-মাংস সংক্রান্ত ঘটনায় কয়েকজনকে পিটিয়ে হত্যাও করেছে উগ্র ধর্মান্ধরা। আর এক্ষেত্রে অভিযোগের তীর বরাবরই বিজেপি ঘেঁষা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দিকে যাচ্ছে। তবে এবার গরু কাণ্ডে বিপদে পড়েছেন খোদ বিজেপির এক নেতা।

জানা গেছে, ছত্তীসগঢ়ের দুর্গে একটি গোশালায় গত তিনদিনে ‘অনাহার ও অপুষ্টি’তে ২৭টি গরুর মৃত্যু হয়েছে। গোশালাটি স্থানীয় বিজেপি নেতা হরিশ বর্মার। ‘ছত্তীসগঢ় রাজ্য গো সেবা আয়োগ’ এর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বর্মাকে। অভিযোগে বলা হয়েছে, অনাহার ও অপুষ্টির জন্যই মারা গিয়েছে গরুগুলি। যদিও বর্মা দাবি করেন, গত ১৫ আগস্ট দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে গরুগুলোর।

রাজপুরের ওই গোশালায় প্রায় ৫০০টি গরু রয়েছে। সরকারি সাহায্যপ্রাপ্ত গোশালাটি দেখাশোনা করেন ওই বিজেপি নেতাই। ‘ছত্তীসগঢ় রাজ্য গো সেবা আয়োগ’ এর অভিযোগ, সরকারি সাহায্য পাওয়া সত্ত্বেও গরুগুলোর ঠিক মতো দেখাশোনা করতেন না বর্মা। বিজেপি নেতা সেবা আয়োগের অভিযোগকে অস্বীকার করে পাল্টা দাবি করেন, সরকারি সাহায্য পাচ্ছেন বলে বারবার বিষয়টি জানিয়েছিলেন সেবা আয়োগকে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে কংগ্রেস দাবি করছে, সংখ্যাটা আদৌ ২৭ নয়, অপুষ্টিতে গত তিনদিনে ওই গোশালায় ৩০০ গরুর মৃত্যু হয়েছে।

তবে জেলা প্রশাসক সঞ্জয় অগারওয়াল জানান, রাজপুরের ওই গোশালায় গত তি দিনে ২৭টি গরুর মৃত্যু হয়েছে ঠিকই, তবে কারণ এখনও স্পষ্ট নয়। গরুর মৃত্যুর খবর পেয়েই সেখানে পশু চিকিত্সকের একটি দল পাঠানো হয়। গরুগুলোর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। কী কারণে এতগুলো গরুর মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

ভারতে গরুর মৃত্যুতে বিজেপি নেতা গ্রেফতার

আপডেট সময় ০১:৩৮:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭