ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন কাদের সিদ্দিকী : ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। জাতীয় ঐক্যফ্রন্টের অাহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন তিনি এ কথা জানিয়েছেন।

বুধবার রাজধানীর মোহাম্মদপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতির বাসভবনে নৈশভোজ শেষে এ কথা জানান ড. কামাল।

ড. কামাল হোসেন বলেন, আমরা সরকারকে সংলাপের প্রস্তাব দিয়ে ছিলাম। আমরা যাচ্ছি সংলাপে। সবাই মিলে চেষ্টা করবো অর্থপূর্ণ আলোচনা করতে, যাতে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে অগ্রগতি লাভ করতে পারি।

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, ২০১৪ সালে একটা নির্বাচন হয়েছিল প্রয়োজন মেটানোর জন্য। ৫ বছর কেটে গেছে এখন তো আর সময় নেই। আমরা যদি সময় মতো নির্বাচন করতে না পারি তাহলে শূন্যতা সৃষ্টি হবে।

জাতীয় ঐক্যফ্রন্টকে কাদের সিদ্দিকীর সমর্থন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, উনার কাছ থেকে নীতিগত সমর্থন পেয়েছি।

এর আগে কাদের সিদ্দিকী বলেন, আমরা দেশে একটি অর্থবহ পরিবর্তন চাই। ড. কামাল হোসেনরা যে যাত্রা শুরু করেছেন, তাতে আমরা চিন্তা করছি আমাদের কী করণীয়। ৩ নভেম্বর জেল হত্যা দিবসে আমরা একটি আলোচনা সভা করব। সেখানে ড. কামাল হোসেন প্রধান অতিথি থাকবেন। আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহসহ অনেকেই থাকবেন। সভায় আমরা দলের মতামত ব্যক্ত করব।

নৈশভোজে অংশ নেন ড. কামাল হোসেন, আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

জাতীয় ঐক্যফ্রন্টকে নীতিগত সমর্থন দিয়েছেন কাদের সিদ্দিকী : ড. কামাল

আপডেট সময় ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮