ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বাম গণতান্ত্রিক জোটকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ফোন

অাকাশ জাতীয় ডেস্ক:

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ফোন করেছেন আওয়ামী লীগের সাংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। তিনি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে বুধবার রাত ৮টায় ফোন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সাইফুল হককে ফোনে জানানো হয়, প্রধানমন্ত্রী বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নামের তালিকা পাঠানোর অনুরোধ করা হয়েছে। জবাবে সাইফুল হক বলেন, বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। সংলাপে আমন্ত্রণ জানানোর জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।

সাইফুল হক বলেন, আওয়ামী লীগের একটি দায়িত্বশীল পর্যায় থেকে বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে সংলাপে বসার আগ্রহ ব্যক্ত করে আমাকে ফোন করা হয়েছিল। আমি জানিয়েছি বৃহস্পতিবার জোটের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

এর আগে বুধবার বিকেলে চলমান সংলাপের প্রক্রিয়া নিয়ে সঙ্গে কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গণতান্ত্রিক বাম জোটের এই নেতা বলেন, সংলাপ চেয়ে সরকারকে চিঠি দিতে হবে কেন, সরকারতো আন্তরিকভাবেই সব দলকে সংলাপে ডাকতে পারে। কারণ আমরা অনেকদিন ধরেই সংলাপের দাবি জানিয়ে আসছি, নতুন করে চিঠি দিতে হবে কেন। তবে আমাদের ডাকলে আমরা সংলাপে যাবো। বাম জোটকে সংলাপে ডাকা হলে আরও কিছু বিষয়ে আলোচনা করার সুযোগ ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বাম গণতান্ত্রিক জোটকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে ফোন

আপডেট সময় ১২:৩৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮