ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বিএনপি পরগাছা দলে পরিনত হয়েছে: নৌমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি মুখে শুধু আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা মাঠে নেমে আন্দোলন করতে পারছে না। বিএনপির মেরুদণ্ড এখন ভেঙে গেছে। তারা মাজা টান করে চলতে পারে না। এখন কুজোর দলে পরিনত হয়েছে। তারা অন্যের উপর ভর দিয়ে এখন রাজনীতি করছে, পরগাছা দলে পরিনত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রি কলেজের চারতলা ভিত বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা হারুন শিকদার।

তিনি আরো বলেন, বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা করতে চেয়েছিল। যদিও সেখানে আওয়ামী লীগের অনেক নেতা-নেত্রী মারা গেছেন। মহান আল্লাহ তালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেক নেতাকর্মীকে বাঁচিয়ে ছিলেন। যখন গ্রেনেড হামলা হয় তখন শেখ হাসিনা যে ট্রাকের উপরে ছিলেন তার নিচে একটি গ্রেনেড পড়েছিল। কিন্তু গ্রেনেডটির বিস্ফোরণ হয়নি।

গ্রেনেডটি বিস্ফোরণ হলে তিনিসহ আওয়ামী লীগ নেতারা কেউ জীবিত থাকতেন না। জীবন, ক্ষমতা সবকিছুতো আল্লাহর দান। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিপুল ভোটে জয়ী করবেন। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে মাদারীপুরে আরো উন্নয়নের জোয়ার বয়ে যাবে।

অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিবর রহমান বালী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর কবির, ছিলারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল সরদার, আওয়ামী লীগ নেতা ইউনুস খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বিএনপি পরগাছা দলে পরিনত হয়েছে: নৌমন্ত্রী

আপডেট সময় ১২:৩২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮