ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত

অাকাশ জাতীয় ডেস্ক:

লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। তার ওপর গুরুত্বপূর্ণ চিকিৎসাপদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এর ফলাফল আসতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

মেয়র আনিসুল হকের ব্যক্তিগত সচিব আবরাউল ইসলামের সাথে কথা বলে ও মেয়রের ছেলে নাভিদুল হকের দেয়া ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

নাভিদুল হক উল্লেখ করেছেন, ‘বর্তমানে তার অবস্থা স্থিতিশীল থাকলেও, তিনি নাজুক পরিস্থিতিতে রয়েছেন। তবে তার চিকিৎসা চলছে এবং ইতোমধ্যে এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি তার উপর প্রয়োগ করা হয়েছে। এটা সময়ের ব্যাপার এবং এর প্রভাব জানতে হলে অন্তত সপ্তাহখানেকের মতো অপেক্ষা করতে হবে। আমি সবাইকে তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানাবো। আপনারা বাবার জন্য প্রার্থনা করুন, যাতে তিনি আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারেন এবং শহর গড়ার যুদ্ধ চালিয়ে যেতে পারেন।’

ঢাকা থেকে আনিসুল হকের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন তার একান্ত সচিব আবরাউল ইসলাম ও সহকারী একান্ত সচিব মিজানুর রহমান। আবরাউল ইসলাম শনিবার সন্ধ্যায় বলেন, শনিবার বিকেল পর্যন্ত চিকিৎসক নতুন কোনো মন্তব্য করেননি। তিনি আইসিইউতে আগের মতোই আছেন।

উল্লেখ্য, মস্তিষ্কে সেরিব্রাল ভাস্কুলাইটিস রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে গত নয়দিন ধরে চিকিৎসাধীন আছেন মেয়র আনিসুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আনিসুল হকের অবস্থা অপরিবর্তিত

আপডেট সময় ০১:২৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭