ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়েতে সাবেক প্রেমিকদের দাওয়াত দিতে প্রিয়াঙ্কার নিষেধ

আকাশ বিনোদন ডেস্ক: 

গত ১৮ আগস্ট মুম্বাইয়ে নিজের বিলাসবহুল বাংলোয় মার্কিন পপস্টার নিক জোনাসের সঙ্গে বাগদান সেরেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। আগামী ২ ডিসেম্বর নিকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হবেন দেশিগার্ল।

বিয়েতে কত জনকে এবং কাকে কাকে আমন্ত্রণ করা হবে এরই মধ্যে একটি তালিকা চূড়ান্তও করা হয়ে গেছে। প্রিয়াংকার বিয়েতে তার সাবেক কোনো প্রেমিককেই দাওয়াত দেয়া হচ্ছে না। প্রিয়াংকা নিজেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে কড়া নিষেধাজ্ঞা দিয়েছেন, যেন তার সাবেক কোনো প্রেমিককেই বিয়েতে আমন্ত্রণ জানানো না হয়।

প্রিয়াংকার বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, প্রিয়াংকা ও নিকের রিসেপশনে আমন্ত্রিতদের তালিকা প্রায় চূড়ান্ত। চোপড়া পরিবার ঘনিষ্ঠ, নিকের ঘনিষ্ঠ স্বজন এবং হলিউড-বলিউডে প্রিয়াংকার ঘনিষ্ঠ সহকর্মী ছাড়া বেশি কেউ জায়গা পায়নি আমন্ত্রিতদের তালিকায়। কিন্তু বিশেষ একজন প্রিয়াংকার বিয়েতে আসবেন না। তিনি কে, তা নিয়েই বলিউডে জল্পনা তুঙ্গে। তার নাম এখনও পর্যন্ত প্রকাশ করেনি প্রিয়াংকার পরিবারও।

ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সূত্রেও জানা যায়নি। কিন্তু বাদ যে পড়বেন বিশেষ এক বলিউড তারকা, তা অনেকটাই নিশ্চিত।

সূত্র বলছে, এই তালিকা থেকে বাদ পড়েছেন শাহিদ কাপুর, হরমেন বাওয়েজা ও বিশেষ এক বলিউড তারকাও? কিন্তু কেন?

সূত্রের দাবি, প্রিয়াংকা চান না তার প্রাক্তন প্রেমিকরা উপস্থিত থাকুন এই বিয়েতে। বিয়ের আসরে অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াংকা নিজেই। তাই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব থাকা সংস্থাকে কড়াভাবে সতর্ক করে দিয়েছেন, তার বিয়েতে প্রাক্তনদের ‘নো এন্ট্রি’। সেই নির্দেশ মেনেই তৈরি হচ্ছে অতিথিদের তালিকা।

তবে প্রিয়াংকার বিয়েতে আমন্ত্রণ থেকে বাদ পড়তে যাওয়া বলিউডের ওই বিশেষ তারকা কে? আপাতত সেটি স্পষ্টভাবে জানা না গেলেও কেউ বলছেন ঋত্বিক রোশন, কেউ আবার বলছেন শাহরুখ খান।

সেই তারকা আসলে কে? তা পহেলা ডিসেম্বরের আগে জানা যাবে না বলে মনে করছে বিটাউন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়েতে সাবেক প্রেমিকদের দাওয়াত দিতে প্রিয়াঙ্কার নিষেধ

আপডেট সময় ০৭:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮