ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের অনিয়ম করলেই ঠিকাদারের টেন্ডার বাতিল: ডিএসসিসি প্রশাসক জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী বিগত সময়ে ভুল ইতিহাস গেলানোর চেষ্টা করা হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী একই দিনে তিন প্রজন্মের বিদায় সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী মারামারি নয়, খেলাটা উপভোগ করুন’; শান্তির বার্তা ব্রাজিল ও আর্জেন্টিনার দূতের

নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা: অ্যাটর্নি জেনারেল

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দু্ই আদালতে সাজা পাওয়ায় আগামী সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দুদকের রিভিউ গ্রহণ করে হাইকোর্ট খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন। এরপর রায়ের প্রতিক্রিয়া জানান অ্যাটর্নি জেনারেল।

মাহবুবে আলম বলেন, ‘এই রায়ে সব আপিলকারীদের আপিলগুলো খারিজ করা হয়েছে। খালেদা জিয়ার সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে যে রিভিশন করা হয়েছিল, সে রিভিশন মঞ্জুর করা হয়েছে এবং খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হয়েছে।’

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘উনিতো দণ্ডপ্রাপ্ত। আমাদের দেশের প্রচলিত আইনে দণ্ডপ্রাপ্ত আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। এই দণ্ড পরিবর্তন না হলে এবং তিনি খালাস না পেলে নির্বাচনে অংশ নিতে পারবেন না।’

মাহবুবে আলম বলেন, ‘দুই রকম ব্যাখ্যা আছে- সাজার কার্যকারিতা স্থগিত করা অথবা সাজা বাতিল করা। এ ক্ষেত্রে আমার অভিমত হলো- কারও বিরুদ্ধে যদি সাজা হয়ে থাকে, তাহলে তার সাজা বাতিল করতে হবে। সাময়িক স্থগিত করে নির্বাচন করা যাবে না বলে আমি মনে করি।’

খালেদা জিয়ার সাজা বাড়ার কারণ হিসেবে মাহবুবে আলম বলেন, ‘আমরা রায়ের বিস্তারিত এখনও দেখেনি। তবে অনুমান করতে পারি, এই মামলার মুখ্য আসামি খালেদা জিয়া। অন্যান্য আসামি যেখানে ১০ বছর সাজাপ্রাপ্ত হয়েছেন, সেখানে মুখ্য আসামি পাঁচ বছর সাজা পেতে পারেন না।’

Tag :
আপলোডকারীর তথ্য

ইমাম খামেনির রাষ্ট্রীয় জানাজায় স্পিকারের শ্রদ্ধা

নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০২:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮