ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

টিভি সিটি চায় ‘অভিনয় শিল্পী সংঘ’

আকাশ বিনোদন ডেস্ক: 

টেলিভিশনের নাটক-টেলিছবির জন্য বঙ্গবন্ধু ফিল্মসিটির আদলে টিভি সিটি নির্মাণের দাবি জানিয়েছে অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’। সম্প্রতি মহাখালীতে অবস্থিত বিআরটিএ-এর নতুন ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে এ প্রস্তাব তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময় সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমসহ অন্যারা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে অভিনেতা ও সংগঠনটির সভাপতি শহীদুল আলম সাচ্চু বলেন, ‘এটা মূলত আমাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা এর আগে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ভাইসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি। পর্যায়ক্রমে আমরা তথ্য মন্ত্রণালয়সহ আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গেও কথা বলতে চাই।’

তিনি আরও বলেন, ‘টিভি নাটকে এখন অনেক ধরনের সংকট চলছে। আমরাও ভালো অভিনয় করছি না। আবার প্রচারের ক্ষেত্রেও রয়েছে নানা সমস্যা। এগুলো নিয়েই আলোচনা। আমরা চাই, একটা টিভি সিটি তৈরি হোক। মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন, টিভি নাটকের পাশে থাকবেন। কোথায় জায়গা পাওয়া যায়, খোঁজ খবর নেবেন। হয়তো সরকারের এ মেয়াদে কাজ শুরু হবে না। কিন্তু পরবর্তী সময়ে অবশ্যই সম্ভব।’

সড়ক ও সেতু ভবনে আলোচনাটি হয় সোমবার দুপুরে। সেখানে অভিনয়শিল্পী সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, কেরামত মাওলা, সুবর্ণা মুস্তাফা, আফসানা মিমি, মাহফুজ আহমেদ, আহসানুল হক মিনু, চিত্রলেখা গুহ, মনিরা ইউসুফ মিমি, আজাদ আবুল কালাম, বন্যা মির্জা, লুৎফর রহমান জর্জ, নাজনীন হাসান চুমকী, অপি করিম, গোলাম ফারিয়া ছন্দা, তানভীন সুইটি, শামীমা তুষ্টি ও সুজাত শিমুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

টিভি সিটি চায় ‘অভিনয় শিল্পী সংঘ’

আপডেট সময় ০১:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮