ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সান্ত্বনার জয় মৌসুমীদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। তবে একেবারে শূন্য হাতে ফিরতে হচ্ছে না মৌসুমী, মারিয়াদের। গ্রুপের শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ। রোববার তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত ডি-গ্রুপের শেষ ম্যাচে তারা ৫-১ গোলে হারায় স্বাগতিকদের।

টানা দুই হারে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশ শেষ ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেল। তাজিকিস্তানের বিপক্ষে ৭ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ৪২ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে নেয় গোলাম রব্বানী ছোটনের দল।

প্রথমার্ধের শেষ দিকে এক গোল শোধ করে ম্যাচে ফেরে তাজিকিস্তান। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে দক্ষিণ কোরিয়ার কাছে হারা বাংলাদেশ পরের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ২-০ গোলে হেরে বাছাই থেকে ছিটকে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

সান্ত্বনার জয় মৌসুমীদের

আপডেট সময় ১১:৩৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮