ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

রাজধানীতে অ্যাম্বুলেন্স চাপায় গৃহকর্মী নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালের সামনের সড়কে অ্যাম্বুলেন্স চাপায় শিল্পী আক্তার নামে ৩০ বছর বয়সী একজন গৃহকর্মী নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি আটক করেছে পুলিশ। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

নিহত শিল্পীর ভাতিজা রাসেল ঢাকাটাইমসকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে গৃহকর্মী শিল্পী বাসা থেকে বের হয়ে কাজে যাচ্ছিলেন। রাস্তা পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সাড়ে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিল্পী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার হাজলপাড়া গ্রামের নেকাব্বর আলীর স্ত্রী। পশ্চিম রাজাবাজার ঢালি বাড়ি এলাকায় থাকতেন তিনি।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গনেশ গোপাল বিশ্বাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

রাজধানীতে অ্যাম্বুলেন্স চাপায় গৃহকর্মী নিহত

আপডেট সময় ০১:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮