ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ড. কামাল রাজনীতির ওয়াশিং মেশিন নয়: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেন রাজনীতির ওয়াশিং মেশিন নয়, বা কষ্টিপাথর নয় যে তিনি বিএনপির সব অপরাধ, দুষ্কর্ম ও কলঙ্ক ধুয়ে-মুছে সোনা বানিয়ে দেবেন।

তিনি বলেন, বর্তমানে ড. কামাল রাজাকার এবং যুদ্ধাপরাধী ও খুনীদেরকে রাজনীতিতে পুনর্বাসন করতে চান। খালেদা-তারেক এবং সকল অপরাধীকে দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্যই এই সাত দফা দাবি উপস্থাপন করেছেন। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে উন্নয়নের ধারা ব্যাহত হবে এবং জঙ্গিবাদের উত্থান হবে।

রোববার বিকালে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জাসদ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে বাঁচাতে ঐক্যফ্রন্ট। বিএনপি ড. কামালের হাত ধরে জাতীয় ঐক্যফ্রন্টে ঢুকে দেশকে অশান্ত করতে চায়। বিএনপি হচ্ছে ঐক্যফ্রন্টের মুখ আর মুখোশ হচ্ছেন ড. কামাল হোসেন।

তিনি বলেন, মানুষ হত্যার রাজনীতি করে ক্ষমতায় আসা যায় না। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারকারী তারেক রহমান চারদলীয় জোট সরকারের সময় অনেক নিরীহ মানুষকে হত্যা করেছেন। তাই জনগণ আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চান না। আর খালেদা জিয়া জামায়াত-রাজাকারদের কাছে জিম্মি। এ কারণে তারা দেশকে সন্ত্রাস-জঙ্গিবাদ বানাতে চায়। তাই সন্ত্রাস জঙ্গিবাদ রুখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, বাংলাদেশকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছে ১৪ দলীয় জোট সরকার। আগামী একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসবে আবারো একেএম রেজাউল করিম তানসেন নির্বাচন করবেন। আপনারা তার পক্ষে কাজ করবেন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় ৪০ কোটি টাকার কাজ করেছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও অসমাপ্ত কাজ সমাপ্ত করতে আগামী নির্বাচনে তানসেনকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুস্তম এবং দপ্তর সম্পাদক ফেরদৌস আলীর সঞ্চালনায় জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি বগুড়া-৪ আসনে জাসদের সংসদ সদস্য প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট অভিনেতা নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, গণসংযোগ সম্পাদক সফিকুল কবির স্বপন, এবিএম জাকিরুল হক টিটন, জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতন, কাহালু উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

এ জাতিকে কখনো বিভাজন করা সম্ভব নয় : রিজভী

ড. কামাল রাজনীতির ওয়াশিং মেশিন নয়: ইনু

আপডেট সময় ১১:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮