ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে তফসিল ঘোষণার সুযোগ নেই: ইসি মাছউদ রিপাবলিকানদের ভোটের নিয়ন্ত্রণ নিতে বললেন ট্রাম্প জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া আ.লীগ সমর্থকদের ৪৮ শতাংশের পছন্দ বিএনপি: সিআরএফের জরিপ স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির

ঐক্যের নামে অরাজকতা হলে রাজনৈতিকভাবে মোকবেলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জাতীয় ঐক্যের ৭ দফার নামে দেশে কোনো অরাজকতা হলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

রোববার সাড়ে ১২টায় নওগাঁর পত্নীতলা থানার নতুন ভবন ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্টমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তি, তিনি ৭ দফা দিতেই পারেন, রাজনৈতিক ঘোষণা দিতেই পারেন এবং আপনারা জানেন আমাদের যা করণীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সুন্দরভাবে দলের সিদ্ধান্ত পরিস্কার করেছেন। তারপরেও আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী সদা সজাগ আছে যাতে আবার সেই ষড়যন্ত্র করে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি না হয়। আমি এটা মনে করি না যে, আবার সেই ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হবে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার, রাজশাহী বিভাগীয় পুলিশের ডিআইজি মো. খুরশীদুল আলম, নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, নওগাঁ জেলা পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জোবায়ের, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আমিনুবল হক, নজিপুর পৌরমেয়র রেজাউল কবির চৌধুরী, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক হোসেন, সহ-সভাপতি আবদুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝর্ণা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রুবেল হোসেন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম প্রমুখ।

এদিকে বিকাল ৪টায় পত্নীতলা উপজেলার নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এ দেশের মানুষ আর জঙ্গিবাদ চায় না। শেখ হাসিনার সরকার এদেশ থেকে জঙ্গিবাদকে নির্মূল করার জন্য কাজ করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য শেখ হাসিনা বিশ্বে মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমান সরকারের ১০ বছরে সারা দেশে যে উন্নয়ন হয়েছে স্বাধীনতার পর আর কোনো সরকারের আমলে হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার নারীদেরকে বিশেষভাবে সম্মানীত করেছে। এদেশের আলেম ওলামাদেরকে শেখ হাসিনার সরকার মর্যাদা দিয়েছে। এখন আলেমরা শেখ হাসিনার পদক্ষেপের সুফল পাচ্ছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইছাহাক হোসেনের সভাপতিত্বে জনসভায় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার সেলিমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জনসভায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যোগদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার যথাযথ প্রয়োগ চায় এনসিপি

ঐক্যের নামে অরাজকতা হলে রাজনৈতিকভাবে মোকবেলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮