ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে, তারা বেঈমান: রেলমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি-জামায়াতের সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল না। আওয়ামী লীগের সময়ে সম্পর্ক ভালো হয়। ভারত মুক্তিযুদ্ধে আমাদের সাহায্য করেছে। বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে বলে। তারা অকৃতজ্ঞ, বেঈমান।

রোববার বিকালে ভারত সরকারের অর্থায়নে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর ডিগ্রি কলেজের চারতলা অনার্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ভারতের সহযোগিতায় বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চলমান রয়েছে।

অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় সেনারা একসঙ্গে যুদ্ধ করেছিলেন, রক্ত দিয়েছিলেন, বাংলাদেশের সু-সময়ে-দুঃসময়ে ভারত সব সময় পাশে থাকবে।

সভায় আরও বক্তব্য রাখেন একুশে টিভির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, আমাদের সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সন্তোষ শর্মা, লক্ষীপুর জেলা ও দায়রা জজ ড.একেএম আবুল কাশেম, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি শ্রী রাজেশ উইকি, সেকেন্ড সেক্রেটারি শিশির কোটারী, দূতাবাসের কর্মকর্তা মনোজ কুমার যাদবসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা।

উল্লেখ্য ১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কাশীনগর ডিগ্রি কলেজের চারতলা ভবন নিমার্ণের অনুদান প্রদান করছে ভারত সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

সৌদিতে ফ্লাইট বাতিলে আটকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহ

বিএনপি-জামায়াত ভারতের বিরুদ্ধে, তারা বেঈমান: রেলমন্ত্রী

আপডেট সময় ১০:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮