ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস

কাতারের প্রবাসীদের জন্য নতুন আইন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

প্রতিষ্ঠানের মালিকের অনুমতি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন প্রবাসীরা। অবশেষে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনার মুখে কাতারে প্রচলিত বিতর্কিত ভিসা পদ্ধতির সংস্কার করা হলো। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক টুইট বার্তায় এই তথ্য প্রকাশ করেছে। খবর এনডিটিভির।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় ঘোষণা করেছে, প্রবাসীদের প্রবেশ, প্রস্থান ও থাকার অনুমতি বিষয়ে নতুন এই আইন রবিবার থেকে কার্যকর হলো।’

সেপ্টেম্বরে কাতার সরকার ঘোষণা দিয়েছিল, ‘ভিসা পদ্ধতি বাতিল নিয়ে একটি আইন পাশ হয়েছে। দেশটিতে এত দিন ধরে ‘কাফালা বা স্পন্সরশিপ’ ভিসা ব্যবস্থা প্রচলিত ছিল। যাকে আধুনিক যুগের দাসপ্রথা হিসেবে ধরা হয়।

এনডিটিভির খবর বলা হয়, নতুন আইন অনুযায়ী একটি প্রতিষ্ঠানের পাঁচ শতাংশ কর্মী- যারা উচ্চ পর্যায়ে রয়েছেন তারা প্রতিষ্ঠানের মালিকের পূর্বঅনুমতি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যদি কোনো কারণে তাদেরকে কাতার ত্যাগে বাধা দেয়া হয় তাহলে ভুক্তভোগীরা প্রবাসী প্রস্থান অভিযোগ কমিটিকে তাদের অভিযোগ লিখিত আকারে জানাতে হবে। তিন কার্য দিবসের মধ্যেই এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’

গত বছরের নভেম্বরে ভিসার সংস্কার বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে তিন বছরের একটি চুক্তি করে কাতার। তারপর কাতারের এই নতুন ভিসা পদ্ধতি ঘোষণা বিশাল পদক্ষেপ।

২০২২ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। মানবাধিকার সংস্থাগুলো বার বার কাতারের শ্রম আইনের সংস্কারের বিষয়ে বলে আসছিল। কাতারের এত দিন ধরে চলে আসা ভিসা পদ্ধতি বাতিলের জন্য দীর্ঘ দিন ধরেই সমালোচকরা আপত্তি জানিয়ে আসছে।

গত বছর মানবাধিকার সংস্থা মাইগ্র্যান্ট-রাইটস ডট অর্গ প্রকাশিত এক গবেষণায় বলা হয়, কাতারের প্রচলিত ভিসা ব্যবস্থায় এক তৃতীয়াংশ প্রবাসীর দেশত্যাগের ভিসা প্রত্যাখ্যান করছে দেশটির সরকার।

বর্তমানে ২০ লাখের বেশি বিদেশি শ্রমিক কাতারে কাজ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

কাতারের প্রবাসীদের জন্য নতুন আইন

আপডেট সময় ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮