ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খাবার নিয়ে যেসব ভুল ধারণা

আকাশ নিউজ ডেস্ক: 

লবণ ক্ষতিকর, নুডলস মোটা করে অথবা ডিম কোলোস্টরেলের মাত্রা বাড়ায় কিংবা স্যাকারিন চিনি চেয়ে ভালো -এরকম কিছু ভুল ধারণা অনেকেরই রয়েছে৷ জেনে নিন এসম্পর্কে বিশেষজ্ঞরা কী বলছেন৷

লবণের ভালো-মন্দ

অতিরিক্ত লবণ খেলে স্ট্রোক করা এবং কিডনির রোগের ঝুঁকি বাড়ে, তা সত্যি৷ তবে এ কথা ভেবে অনেকেই খাবারে লবণের পরিমাণ একদম কমিয়ে দেন, যা ঠিক নয়৷ কারণ, শরীরে লবণের পরিমাণ কম হলে স্ট্রেস হরমোন উৎপাদন বেড়ে যায়৷ তাছাড়া লবণ নার্ভ সিস্টেমকে ঠিক রাখতে সিমপ্যাথেটিক নার্ভ সিস্টেমকে উদ্দীপিত করে৷ তাছাড়া পেশির ব্যথা প্রতিরোধে লবণের যেমন ভূমিকা রয়েছে, তেমনি লো ব্লাড প্রেশারের ক্ষেত্রেও লবণ উপকারী৷

নুডলস মোটা করে

নুডলস মোটা করে কিনা তা নির্ভর করে আপনি কোন আটার তৈরি নুডলস খাচ্ছেন, তার ওপর৷ সাদা আটা বা ময়দা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা আজকাল স্বাস্থ্যসচেতন প্রায় সকলেই জানেন৷ আপনি যদি শস্যদানা থেকে করা আটার তৈরি নুডলস খান, তাহলে অবশ্য ভিন্ন কথা৷ অর্থাৎ, সব নুডলস এক নয়!

ডিম কোলোস্টরেল বাড়ায়?

ডিম খেলে প্রতিটি মানুষেরই যে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে, তা ভাবা একেবারেই ঠিক নয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৮২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫ লক্ষ ৫০,০০০ মানুষকে নিয়ে করা এক গবেষণা থেকে জানা গেছে যে, হৃদপিণ্ডে ডিম খাওয়ার নেতিবাচক কোনো প্রভাব পড়েনি, বরং তাদের শতকরা ১২ ভাগ স্ট্রোকের ঝুঁকি কমেছে৷ তবে ডিমের পুরোপুরি পুষ্টিগুণ থাকে কেবলমাত্র ‘অর্গানিক’ ডিমে৷

স্যাকারিন স্বাদ কেড়ে নেয়

যদি ক্যালোরির হিসেব করা হয়, তাহলে অবশ্যই স্যাকারিন ভালো৷ অন্যদিকে কিন্তু স্যাকারিন খিদে বাড়ায়৷ তাছাড়া যারা নিয়মিত স্যাকারিন খান, তারা চিনির আসল স্বাদ প্রায় ভুলেই যান৷

চর্বি

সুস্থ থাকার জন্য প্রতিট মানুষের শরীরে প্রয়োজন উঁচুমানের তেল৷ বিশেষ করে স্যামন মাছের চর্বি বা তেল কার্ডিওভাসকুলারের ঝুঁকি কমায়, যা গবেষণায় প্রমাণিত৷ তাছাড়া রয়েছে বিভিন্ন বাদামের তেল, যা শরীরে ভিটামিন ‘ই’-এর জোগান দেয়৷

লাল মাংস কি অস্বাস্থ্যকর?

মাংসে রয়েছে উঁচুমানের প্রোটিন এবং ভিটামিন বি ১২, যা সকলেরই প্রয়োজন৷ এই প্রোটিন কোনো উদ্ভিদ থেকে পাওয়া যায় না৷ যদিও শোনা যায়, মুরগির মাংস নাকি লাল মাংসের চেয়ে ভালো৷ এখানেও বলা যেতে পারে যে, বাছুরের মাংস খুব সহজে হজম হয় এবং ভেড়ার মাংসে রয়েছে প্রচুর পুষ্টিগুণ৷

ফল খাওয়া

যারা ফল খেতে চান না বা ফলে অ্যালার্জি রয়েছে, তাদের ফল না খেলেও চলবে, যদি তারা যথেষ্ট পরিমাণে সবজি খান৷ ফলের মধ্যে যেসব খাদ্যগুণ রয়েছে, সেগুলো কিন্তু সবজিতেও আছে৷ তাই সমস্যা হলে বা খেতে ইচ্ছে না করলেও যে ফল খেতেই হবে, এমন কোনো কথা নেই৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খাবার নিয়ে যেসব ভুল ধারণা

আপডেট সময় ১২:০০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮