ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের খেলায় মালদ্বীপকে ৯-০ গোলে পরাজিত করে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। দলের জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেন নিসাত জামান উচ্ছ্বাস ও রাসেল আহমেদ।

তবে এই পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় মালদ্বীপ।

শনিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। খেলার শুরু থেকেই একক আধিপত্য বিস্তার করে বাংলাদেশের কিশোররা।

প্রথমার্ধে ফরোয়ার্ড নিসাত জামান উচ্ছ্বাস হ্যাটট্রিক করে বাংলাদেশ দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে রাসেল আহমেদ হ্যাটট্রিক করেন।

খেলার ১১ মিনিটে উচ্ছ্বাসের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ২০ ও ২৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের বিরতির আগে অধিনায়ক মেহেদী হাসান গোল করে বাংলাদেশ দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন।

বিরতি থেকে ফিরে দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন রাসেল আহমেদ। ৬৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় এই ফরোয়ার্ডের। ৮০ মিনিটে বদলি মিডফিল্ডার আশিকুর রহমান গোল করলে ব্যবধান ৮-০ হয়।

খেলার একিবারে শেষ মুহূর্তে তৌহিদুল আলম হৃদয় গোল করলে বাংলাদেশ ৯-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আপডেট সময় ০৭:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮