ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন সেনাপ্রধান ছাত্র-ছাত্রীদের ফ্রি ওয়াইফাই সেবা পৌঁছে দিবেন তারেক রহমান: আব্দুস সালাম আমিও আ.লীগের দায়িত্ব নিয়ে নিলাম: নুর ব্যবহৃত মোবাইল কেনাবেচায় নতুন নিয়ম, সতর্ক করল বিটিআরসি নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

ড. কামাল কী শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ড. কামাল হোসেন নিজে নির্বাচন করবেন না, রাষ্ট্রীয় পদে যাবেন না, উনি কি শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন?

তিনি আরও বলেন, বিএনপি ঐক্যফ্রন্টের মুখ ও ড. কামাল হোসেন মুখোশ। ড. কামাল হোসেন যদি মনে করেন- উনি রাজনীতির ওয়াশিং মেশিন হয়ে বিএনপির সব অপরাধ দুস্কর্ম ধোলাই করে পরিষ্কার করে দেবেন, তবে সেটা ভুল।

কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শনিবার সকাল ১০টায় অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আফরোজা হক রিনা।

বক্তব্য রাখেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, মাধ্যামিক শিক্ষা অফিসার সর্দার মোহাম্মদ আবু সালেক, প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষ মতিউর রহমান প্রমুখ।

বিএনপি ঐক্যফ্রন্টের মুখ ও মুখোশ হলো ড. কামাল হোসেন মন্তব্য করে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির আড়ালে রয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির উদ্দেশ্য। তারা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে বিএনপি জামায়াতকে রাজনীতির মাঠে পুনর্বাসন করতে চায়।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেয়া। এই মুহুর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানো চেষ্টা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

ড. কামাল কী শয়তান দিয়ে ফেরেশতার সরকার করবেন: ইনু

আপডেট সময় ০৬:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮