ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা ‘জনগণ জানে চুলার মুখ দিয়ে কখনো স্বর্ণ বের হয় না আর স্বর্ণের খনি থেকে কখনো ছাই বের হয় না: মির্জা আব্বাস সারা দেশে ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী

প্রধানমন্ত্রীকে রোববার চিঠি দেবে ঐক্যফ্রন্ট

অাকাশ জাতীয় ডেস্ক: 

সংসদ ভেঙে দেওয়াসহ সাত দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববার (২৮ অক্টোবর) দুপুরে চিঠি দেবে একাদশ নির্বাচনকে সামনে রেখে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট।

একই সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও চিঠি দেওয়া হবে।

শনিবার (২৭ অক্টোবর) গণফোরাম সাধারণ সম্পাদক ও ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার চট্টগ্রামে জনসভা আছে। আমাদের দাবি বাস্তবায়নে পদক্ষেপ নিতে রোববার প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে। পরবর্তীতে তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনারের কাছেও চিঠি দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শুক্রবার রাতে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের বাসায় এক সভা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টু ও সুলতান মো. মনসুরকে চিঠিগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ ব ম মোস্তফা আমীন বলেন, চিঠিতে কী লেখা হবে সেটা এখন বলবো না।

গণভবনে এ বিষয়ে যোগাযোগ করেছেন কি-না? জানতে চাইলে তিনি বলেন, চিঠি পৌঁছে দেওয়া হবে, এর জন্য আগে অনুমতির প্রয়োজন হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন সুষ্ঠু করতে অর্থ বরাদ্দে সরকার কার্পণ্য করছে না : অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীকে রোববার চিঠি দেবে ঐক্যফ্রন্ট

আপডেট সময় ০৩:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮