ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’, সেমির আগে ইংল্যান্ডের হুঙ্কার মেক্সিকোতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুই শিশুসহ নিহত ১০ প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী এক হাজার টাকার জন্য ভাড়াটিয়াকে মারধর করে হত্যা, আটক দুই ১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর নির্দেশ ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’:মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী চট্টগ্রামে বন্যার্তদের পাশে সেনাবাহিনী, মানবিক সহায়তা অব্যাহত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

চোখ জুড়ানো কিছু ‘কনসেপ্ট কার’

আকাশ আইসিটি ডেস্ক: 

আন্তর্জাতিক মোটর শোতে প্রদর্শনের জন্য বিশেষভাবে আধুনিক স্টাইল এবং উন্নত প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা হয় কিছু গাড়ি। ক্রেতাদের মতামত জানার জন্য এই কনসেপ্ট কারগুলো প্রদর্শন করা হয়।

কয়েক বছর ধরে কনসেপ্টটি কারের সাফল্য দেখা যাচ্ছে ২০১৮ সারে তৈরি হওয়া কয়েকটি চোখ জুড়ানো কনসেপ্ট কার হচ্ছে:

মার্সিডিজ মেব্যাক ভিশন ৬ ক্যাব্রিওলেট: মার্সিডিজের ক্যাব্রিওলেট মডেলটি তাদের কুপ মডেলটির থেকেও আরও আধুনিক। গাড়িটি দেখলে মনে হবে রাস্তায় কোনও ক্রুজ চলছে। এর বাইরের অংশ যেমন আকর্ষণীয় তেমন সুন্দর এর ভেতর। মার্সিডিজের এই মডেলটি দেখলে আপনি চমকে যেতে পারেন।

টয়োটা জি আর এইচভি: টয়োটার এই স্পোর্টস গাড়িটি টয়োটা-৮৬ মডেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই গাড়িটিতে আছে ‘সিক্স স্পিড ম্যানুয়াল মোড’। এছাড়াও এতে স্ট্যান্ডার্ড অটোমেটিক ট্রান্সমিশন মোড আছে।

মাজদা আরএক্স ভিশন: একটি স্পোর্টস গাড়ি যে কতটা উন্নতমানের হতে পারে তা মাজদার এই আরএক্স ভিশন না দেখলে কল্পনাও করা যাবে না। গাড়িটি অসম্ভব সুন্দর। যে কেউই এই গাড়িটি দেখলে প্রেমে পড়ে যাবে।

পিনিনফারিনা এইচকে জিটি: এই কনসেপ্ট কারটি জিটি গাড়িকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এই মডেলটি ব্যাটারিতে চলে। এটি তৈরি করেছে হংকংয়ের একটি সংস্থা। এর সেরা আকর্ষণ হচ্ছে এর দরজাগুলো ওপরদিকে খোলে। তাই এই মডেলটি দেখলে যে কারও মনে এই প্রশ্নটিই জাগবে যে, এটি কনসেপ্ট কার থেকে হাতের নাগালে কবে আসবে।

জিপ ৪ স্পিড: এই কনসেপ্ট কারটি ভীষণ হালকা। এই গাড়িটিতে কোনও ছাদ নেই। আর এই গাড়িটির বাইরের কাঠামোটি কার্বন দিয়ে তৈরি হয়েছে। গাড়িটির চাকাগুলোও মজবুত। তাই এককথায় বলা যায় যে, এই জিপটি অনবদ্য।

বুইক আভিস্তা: যারা আগে থেকেই ধরে নিয়েছিলেন যে, বুইক আর হয়তো কোনও দিনই কোনও চমৎকার মডেল বের করবে না তাদের জন্য একটি ভালো খবর যে, বুইক আভিস্তা নামক একটি কনসেপ্ট কার এনেছে। ফোর সিটার, দুই দরজার এই গাড়িটি বেশির ভাগ ইন্টেরিয়র থ্রিডি প্রিন্টেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চোখ জুড়ানো কিছু ‘কনসেপ্ট কার’

আপডেট সময় ০১:০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮