ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

ঐক্যফ্রন্টের ৭ দফার এক দফাও মানা হবে না: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফার এক দফাও মানা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের দাবি করা সব দফা ভিত্তিহীন ও অযৌক্তিক।

শুক্রবার (২৬ অক্টোবর) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে ‘মেট্রোরেল প্রকল্প’ পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

সম্প্রতি জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি পেশ করেছে। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের সব দাবি অযৌক্তিক। সাত দফার এক দফাও মানা হবে না। তাই নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে না। নির্বাচনের সময় সরকার তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করবে। বিশ্বের অন্য দেশে যেভাবে থাকে আমাদের দেশেও একইভাবে সরকার থাকবে।

বর্তমান নির্বাচন কমিশনই নিরপেক্ষ কমিশন এবং এই কমিশনে বিএনপির লোক আছে বলে জানান তিনি।

মেট্রোরেল নিয়ে তিনি বলেন, মেট্রোরেল এখন দৃশ্যমান। এটা প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প। ২০১৯ সালের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ফেজের কাজ শেষ হবে। দ্বিতীয় ফেজ আগারগাঁও থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে।এতে প্রতিদিন পাঁচলাখ মানুষ যাতায়াত করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

ঐক্যফ্রন্টের ৭ দফার এক দফাও মানা হবে না: ওবায়দুল কাদের

আপডেট সময় ০২:৪৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮