ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারো পর্দায় দীপিকা-রণবীর

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। আবার একসঙ্গে ছবি করতে চলেছেন রণবীর-দীপিকা। ‘তামাশা’র পর আবার জুটি বাঁধছেন তারা।

জানা গেছে, ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রণবীর কাপুরের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন খুব তাড়াতাড়ি। দীপিকা নিজের মুখে সে কথা স্বীকার না করলেও ‘কফি উইথ করণ’-এর প্রথম পর্বেই জল্পনা উস্কে দিয়েছেন করণ জোহর।

মনে করা হচ্ছে, লাভ রঞ্জনের পরের ছবিতেই রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন অজয় দেবগণ। তার বিপরীতে কে থাকবেন, তা নিয়ে এখনও কিছু শোনা যায়নি।

আপাতত ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং করছেন রণবীর। রয়েছে ‘শামসেরা’র কাজও। মেঘনা গুলজারের পরের ছবিতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। যে ছবি দিয়ে প্রযোজক হিসেবেও খাতা খুলবেন অভিনেত্রী।

পর্দার বাইরের সম্পর্ক ভাঙার পরেই ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তামাশা’র মতো ছবি ভক্তদের উপহার দিয়েছেন রণবীর ও দীপিকা। তাদের একসঙ্গে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

আবারো পর্দায় দীপিকা-রণবীর

আপডেট সময় ১১:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮