ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

চীন সফরে যাচ্ছেন আ.লীগের ১৯ নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে পাঁচ দিনের সফরে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ২৮ অক্টোবর ১৯ সদস্যের এই প্রতিনিধি দল চীনের উদ্দেশে যাত্রা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সফরকে খুবই গুরুত্ব দিয়ে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিবেচনায় গুরুত্বপূর্ণ মনে করছেন তারা।

আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এটি পার্টি টু পার্টি সফর। তবে এ সফরে দেশের বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে। বিশেষ করে চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মোহাম্মদ জমির ঢাকাটাইমসকে বলেন, চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ-চীন সম্পর্কের মাধ্যমে আরও কোন কোন বিষয়ে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হবে। চীন যেহেতু বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সে বিষয়েও আলোচনা হবে।

আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ ঢাকাটাইমসকে বলেন, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আমাদের একটি টিম চীন সফরে যাবেন। এটা আমাদের নিয়মিত একটা সফর।

জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নিয়ে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে এই সফরে যাচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, এবিএম রিয়াজুল কবির কাওছার, পারভীন জাহান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, রেমন্ড আরেং এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাশ।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, এ সফর রেগুলার রাজনৈতিক কর্মকাণ্ডের মতোই। আমরা আগেও চীনে গিয়েছি। চীনা কমিউনিস্ট পার্টির নেতারা বাংলাদেশে এসেছেন। এটা পার্টি টু পার্টি সম্পর্ক।

এর আগে সর্বশেষ গত বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চীন সফর করে আওয়ামী লীগের ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল। একইভাবে আওয়ামী লীগের আমন্ত্রণেও চীনের ক্ষমতাসীন দলের উচ্চপদস্থদের প্রতিনিধি দল কয়েকবার ঢাকা সফর করেছেন। মূলত উভয় দেশের এবং ক্ষমতাসীন উভয় দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এই সফর।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

চীন সফরে যাচ্ছেন আ.লীগের ১৯ নেতা

আপডেট সময় ০৭:১৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮