ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যারিস্টার মইনুল জেলে কেন? আইনমন্ত্রীর কাছে প্রশ্ন ড. কামালের

অাকাশ জাতীয় ডেস্ক:

ব্যারিস্টার মইনুল হোসেনের মুক্তি দাবি করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

ড. কামাল অভিযোগ করে বলেন, মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন জামিন নিয়েছেন তারপরও তাকে গ্রেফতার করে সরকার কারাগারে পাঠিয়েছে।

আইনমন্ত্রীকে উদ্দেশ করে ড. কামাল হোসেন আরও বলেন, আপনি একজন আইনজীবী, আপনার বাবা মরহুম সিরাজুল ইসলাম একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। আপনার কাছ থেকে মানুষ এসব আশা করে না। আপনি সংবিধান পড়ুন, আইনের বই পড়ুন। আপনি ভালো করে জানেন মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ, তারপরও ব্যারিস্টার মইনুল হোসেনকে কেন কারাগারে নেয়া হলো? প্রশ্ন রাখেন তিনি।

এ সময় তিনি জাতীয় ঐক্যফ্রন্টের যে ৭ দফা দাবি দেয়া হয়েছে সেই দাবিগুলো অবিলম্বে মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই। এই সরকারের বিরুদ্ধে আজ সকল মানুষ ঐক্যবদ্ধ।

তিনি বলেন, সিলেট থেকে আন্দোলন শুরু হয়ে গেছে, সফল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যারিস্টার মইনুল জেলে কেন? আইনমন্ত্রীর কাছে প্রশ্ন ড. কামালের

আপডেট সময় ০৭:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮