ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা

বিএনপি নালিশ পার্টি, খুনি দলে পরিণত হয়েছে : সেতুমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি বাংলাদেশে নালিশ পার্টিতে ও খুনি দলে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, এই দলের প্রতি দেশের মানুষের কোনো আস্থা নেই।

বৃহস্পতিবার দুপুরে সাভার বাসস্ট্যান্ডে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ‘সন্ত্রাস জঙ্গিবাদ ও ঐক্য ফ্রন্টের ষড়যন্ত্রে’র বিরুদ্ধে এক নির্বাচনী গণসংযোগে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিল বোর্ড ও ব্যানার ফেস্টুন দেখে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হবে না। নেতাদের যোগ্যতা দেখে মনোনয়ন দেয়া হবে। বিএনপি দেশে অসুস্থ ধারার রাজনীতি করার জন্য অসুস্থ মানুষের সাথে ঐক্যফ্রন্ট করেছে এই ঐক্যফ্রন্টের কোন ভিত্তি নেই।’

দেশের মানুষ আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে উল্লেখ করে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে মাইনাস করতে বিএনপি কামাল হোসেনের সাথে ঐক্য করেছে।

বিএনপি ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জাড়িত জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগে কোন বিভেদ নেই সবাই এক সাথে নির্বাচন উপলক্ষে কাজ করবে।’

আগামী নির্বাচন উপলক্ষে বিএনপি দেশে কোন অবৈধ আন্দোলন করলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, বিএনপির আছে: মির্জা ফখরুল

বিএনপি নালিশ পার্টি, খুনি দলে পরিণত হয়েছে : সেতুমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮