ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

আমীর খসরু রিমান্ডে

অাকাশ জাতীয় ডেস্ক:

আইসিটি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম শফি উদ্দিন পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এক দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূইয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে দুই দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

এদিকে গত রোববার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে হাজির হয়ে আমীর খসরু জামিনের প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের দেশব্যাপী আন্দোলনের সময় নওমী নামে এক বিএনপি কর্মীর সঙ্গে আমীর খসরুর ‘কথিত’ ফোনালাপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই ফোনালাপে ঢাকায় ৪০০-৫০০ লোক নামিয়ে দেয়ার কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, এখনই তো সময়। নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের ওই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে নেপথ্যে থেকে বিএনপি কলকাঠি নাড়ে বলে অভিযোগ করে আওয়ামী লীগ।

৪ আগস্ট চট্টগ্রাম কোতোয়ালি থানায় বিএনপির প্রভাবশালী নেতা আমীর খসরুর বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় করা মামলায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে ‘রাষ্ট্রের বিরুদ্ধে সাবোটাজ’ কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ‘উস্কানি’ দেয়ার অভিযোগ আনা হয়। এ মামলায় হাইকোর্ট থেকে খসরু ছয় সপ্তাহের জামিন পান।

জামিনের মেয়াদ শেষে ৭ অক্টোবর তিনি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। সেদিন শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা ২১ অক্টোবর পর্যন্ত তার জামিনের মেয়াদ বর্ধিত করেন।

মেয়াদ শেষে রোববার নির্ধারিত ধার্য তারিখে আদালতে হাজির হয়ে খসরু জামিনের আবেদন জানান। এ সময় আমীর খসরুর জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

আমীর খসরু রিমান্ডে

আপডেট সময় ০৫:২০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮