ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি এখন সুস্থ বলে ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

রবিবার হাসপাতাল ভর্তি হওয়া সাবেক রাষ্ট্রপতি সুস্থ বোধ করলে চিকিৎসকরা মঙ্গলবার গভীর রাতে ছাড়পত্র দেন। তবে তার হাসপাতালে ভির্তি হওয়ার মতো বাড়ি ফেরার বিষয়টিও গণমাধ্যমে জানানো হয়নি দলের পক্ষ থেকে।

রবিবার সিএমএইচে ভর্তি হন এরশাদ। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগেও তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। আর এবার তফসিল ঘোষণার আগে আগে আবার একই হাসপাতালে যাওয়া নিয়ে এক ধরনের গুঞ্জন তৈরি হয়। তবে বাসায় ফেরায় সেই গুঞ্জনের অবসান হলো।

আগামী মাসের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে একাদশ সংসদ নির্বাচনের তফসিল। এ নিয়ে আলোচনার জন্য ১ নভেম্বর নির্বাচন কমিশনকে সময় দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তফসিলের আলোচনার মধ্যেই সম্প্রতি রাজধানীতে মহাসমাবেশ করে এরশাদ বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এরশাদের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী ঢাকাটাইমসকে বলেন, ‘স্যার (এরশাদ) আগের থেকে অনেক ভালো আছেন। মঙ্গলবার রাতে তিনি বাসায় ফিরেছেন; মাঝে মধ্যেই চিকিৎসার জন্য সিএমএইচে যান। স্যারের এমন কিছু গুরুতর হয়নি যেটা নিয়ে চিন্তার কারণ থাকবে।’

জালালী বলেন, ‘তার শরীরে তেমন কোন সমস্যা তৈরি হয়নি। রক্তস্বল্পতা তৈরি হওয়া এটা তার আগের সমস্যা। বর্তমানে সেটা আগের চেয়ে ভালো।’

এরশাদ বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ। গত শনিবারের মহাসমাবেশে তিনি চেয়ারে বসে বক্তব্য রাখেন অসুস্থতার জন্যই।

এরশাদের উপপ্রেস সচিব জানান, আগামী ২৮ অক্টোবর ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে জনসভায় ভাষণ এরশাদ। সেখানে তিনি যাবেন হেলিকপ্টারে করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন এরশাদ

আপডেট সময় ১১:৪৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮