ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি

ভিক্ষা করা সেই মেকআপম্যানের পাশে এবার বাংলাদেশ শিল্পী সংঘ

আকাশ বিনোদন ডেস্ক: 

ভিক্ষা করা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেই মেকআপম্যান কাজী হারুনের জন্য এবার সহযোগিতার হাত বাড়াল নাট্যশিল্পীদের সংগঠন বাংলাদেশ শিল্পী সংঘ।

কয়েকদিন আগে ফেসবুকে এই মেকআপম্যানের ছবি ভাইরাল হয়েছিল । কাজী হারুন নামের এই ব্যক্তি জীবনের প্রয়োজনে ভিক্ষা করছিলেন। ছবিটি নাড়িয়ে দিয়েছে শিল্পমনা মানুষদের মন।

বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডা স্ট্রির সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘বেদেরে মেয়ে জোসনা’ এ ছবির মেকআপম্যান ছিলেন তিনি। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘হৃদয় থেকে হৃদয়ে’ কাজের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

বয়সের ভারে ও রোগে-শোকে নুয়ে পড়া কাজী হারুনের ভিক্ষে করা অবস্থার ছবি দেখে চমকে যান অনেকেই। গণমাধ্যমে তাকে নিয়ে খবরও প্রকাশিত হয়। খবর হওয়ার পর মেকআপম্যান হারুনের পাশে দাঁড়ায় নাট্যশিল্পীদের সংগঠন বাংলাদেশ শিল্পী সংঘ। মেকআপম্যান কাজী হারুনের পাশে দাঁড়িয়েছে চেইনশপ ‘স্বপ্ন’। প্রতি মাসে ‘স্বপ্ন’ পাঁচ হাজার টাকার বাজার দেবে হারুনকে। গত সোমবার নাট্যশিল্পীদের সংগঠন বাংলাদেশ শিল্পী সংঘের উদ্যোগে এ ব্যবস্থা করা হয়।

নাট্য শিল্পী সংঘের কার্যকরী কমিটির সদস্য আহসানুল হক মিনু জানান, এক বছর প্রতি মাসে ৫০০০ টাকার বাজারের দায়িত্ব নিয়েছে ‘স্বপ্ন’।

আহসানুল হক মিনু বলেন, ‘সবচেয়ে ব্যবসাসফল ছবির মেকআপম্যান হারুন ভাই। তার ভিক্ষা করার খবর চোখে পড়ার পর থেকেই আমরা সংগঠনের পক্ষ থেকে ভাবছিলাম কীভাবে কাজী হারুনের পাশে দাঁড়ানো যায়। তাকে সাহায্য করার জন্য বেশকিছু জায়গায় যোগাযোগও করি আমরা। এর মধ্যে ‘স্বপ্ন’ প্রতি মাসে পাঁচ হাজার টাকার বাজার দেয়ার আগ্রহ প্রকাশ করে।

আমরা হারুন সাহেবের হাতে সেই কাগজ দিয়েছি। এক বছর তিনি এই বাজার পাবেন। আমরা তার চিকিৎসার জন্য চেষ্টা করছি। আমরা চাই তার চিকিৎসা করতে। হারুন সাহেবের তো ডান পাশ প্যারালাইসিস, চিকিৎসা করিয়ে ঠিক করা গেলে হয়তো আবারও তিনি কাজে ফিরতে পারবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

ভিক্ষা করা সেই মেকআপম্যানের পাশে এবার বাংলাদেশ শিল্পী সংঘ

আপডেট সময় ০১:৫৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮