ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

জাফরুল্লাহ চৌধুরীর দুটি প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান

অাকাশ জাতীয় ডেস্ক:

পরপর দুটো চাঁদাবাজির ও একটি চুরির মামলার পর আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দুটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস লিমিটেডের কারখানায় একযোগে অভিযান শুরু করে র‌্যাব ৪।

অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। ভ্রাম্যমাণ আদালতে তাকে সহায়তা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসান এবং সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ।

র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুল হাকিম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

অভিযান শেষে এক ব্রিফিংয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, গণস্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিউটিক্যালে অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন ল্যাবে মেয়াদোত্তীর্ণ রোম্যাটারিয়াল্স দিয়ে অ্যান্টিবায়োটিক উৎপাদন করায় ট্রাস্ট্রিকে ১৫ লাখ টাকা জরিমানা ও ল্যাবটি সিলগালা করা হয়েছে।

এছাড়া গণস্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের লাইসেন্স থাকায়, অপারেশন বিভাগের সরঞ্জামাদি পুরাতন ও প্যাথলজি বিভাগের বিভিন্ন দোষত্রুটির জন্য ১০ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি লাইসেন্স করার জন্য এক মাসের সময় দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি বলেন, এটা তাদের নিয়মিত অভিযানের অংশ। এ অভিযান যে কোনো প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে অব্যাহত থাকবে।

এর আগে আশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুর, চুরির অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এরপর উচ্চ আদালত থেকে এই তিন মামলায় আগাম জামিন নিয়েছেন তিনি।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়ে জাফরুল্লাহর সঙ্গে তিন মামলার আসামি গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন জানান, দ্রুততার সঙ্গে এসব ঘটনা ঘটে চলেছে যে, কোনটির বিষয়ে তিনি মন্তব্য করবেন তা বুঝে উঠতে পারছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

জাফরুল্লাহ চৌধুরীর দুটি প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযান

আপডেট সময় ১০:৩০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮