ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্যারিস্টার মইনুলের গ্রেফতারে রাজনীতির সম্পর্ক নেই: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নারী জাতিকে অপমান করে কথা বলার অপরাধে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

মঙ্গলবার ধানমণ্ডির নিজ বাসভবনে আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে তো মামলা হয়েছে, মামলা ও আইনের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন। এখানে তো কিছু করার নেই। কিন্তু একটা কথা বলি, মইনুল সাহেব যেভাবে কথা বলেছেন, নারী জাতিকে যেভাবে অসম্মান করেছেন, কোনো সভ্য লোক এ কথা বলতে পারে না। এটার সবার নিন্দা করা উচিত এবং আইন সেটাই করেছে।

নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর আর কিছু বলার থাকে না জানিয়ে ১৪ দলের মুখপাত্র বলেন, সংবিধান অনুযায়ী অবশ্যই নির্বাচন হবে। কোনো শক্তিই নির্বাচন ঠেকাতে পারবে না।

তিনি বলেন, ড. কামাল হোসেনের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তিনি একটু একটু করে পরিবর্তন হচ্ছেন।

সভায় সাম্যবাধী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্যারিস্টার মইনুলের গ্রেফতারে রাজনীতির সম্পর্ক নেই: নাসিম

আপডেট সময় ০৭:৩১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮