ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

সমাবেশের প্রস্তুতি দেখতে বিকালে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী বুধবার সিলেটে সমাবেশ সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যাপক প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি দেখতে মঙ্গলবার বিকালে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা।

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, নির্বাহী সভাপতি সুব্রত রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বিকালে একটি ফ্লাইটে সিলেট যাবেন বলে জানা গেছে।

গত রোববার সিলেটে সমাবেশের অনুমতি পায় জাতীয় ঐক্যফ্রন্ট। মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়াও সমাবেশের অনুমতির বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রার মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যফ্রন্ট। ওই দিন অনুমতি না পেয়ে পর দিন একই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়।

সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ প্রশাসন। এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন বিএনপি নেতা আলী আহমদ। সোমবার ওই রিটের শুনানির তারিখ ধার্য করেন আদালত। তবে শুনানির আগেই পুলিশ সমাবেশের অনুমতি দেয়।

গত ১৩ অক্টোবর বিএনপিকে নিয়ে গণফোরামের সভাপতি, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ঐক্যপ্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি যুক্ত রয়েছে ঐক্যফ্রন্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

সমাবেশের প্রস্তুতি দেখতে বিকালে সিলেটে যাচ্ছেন ঐক্যফ্রন্টের নেতারা

আপডেট সময় ০২:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮