ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের সেরা ১০০ স্টার্টআপে জায়গা পেল ‘মাইঅর্গানিক’

আকাশ আইসিটি ডেস্ক:

বিশ্বের ১৪০টি দেশের ৯৪ হাজার স্টার্টআপ থেকে স্টার্টআপ ইস্তাম্বুলে সেরা ১০০ এর মাঝে মাইঅর্গানিক বিডি ডট কম জায়গা করে নিয়েছে।

সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মাইঅর্গানিক বিডি ডটকমের ফাউন্ডার ও সিইও শরিফুল আলম পাভেল এই কথা জানান।

সোমবার মাইঅর্গানিক বিডি ডটকম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রাক্তন প্রেসিডেন্ট ও ফেসবুক গ্লোবাল কমিউনিটি লিডার রাজীব আহমেদ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্মাননা যে কোনো স্টার্টআপের জন্য একটি বিরাট অর্জন। এই সম্মাননা শুধুমাত্র একটি স্টার্টআপ নয়, গোটা দেশকে সম্মানিত করে। আমাদের উচিত এই ধরনের স্টার্টআপগুলোকে উৎসাহিত করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। এ জন্য সরকারি পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি’।

শরিফুল আলম পাভেল বলেন, ‘আমরা সব সময় নিরাপদ খাবারের কথা বলে এসেছি, চেষ্টা করেছি সুলভ মূল্যে নিরাপদ খাবারের জোগান দিতে। এজন্য বিশ্বাসযোগ্য একটি প্লাটফর্ম তৈরির সর্বোচ্চ চেষ্টা করেছি যেখান থেকে মানুষ নিশ্চিন্তমনে নির্ভেজাল ও বিষমুক্ত খাদ্যদ্রব্যের অর্ডার করতে পারে। একদিকে ক্রেতা স্বার্থ অন্যদিকে কৃষক, কৃষি ও নিরাপদ খাদ্যের সঙ্গে সম্পৃক্ত সবার উন্নতির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের সবার সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে একা এ বিশাল কাজ করা সম্ভব নয়।’

উল্লেখ্য, অনলাইন প্লাটফর্মের মাধ্যমে মানুষকে নিরাপদ, অর্গানিক খাদ্য ও পণ্যের ব্যবস্থা করে ঘরে সুলভ মূল্যে পৌঁছে দেয়ার যে প্রচেষ্টা তার স্বীকৃতিস্বরূপ মাইঅর্গানিক বিডি ডট কম এই বিশেষ সম্মাননা অর্জন করে। স্টার্টআপ ইস্তাম্বুল থেকে তাদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় সারাবিশ্বের সেরা মেন্টর, ইনভেস্টর ও অন্যান্যদের সামনে ‘পিচ’ দেয়ার জন্য। বিস্তারিত জানতে: https://goo.gl/xBmkDb

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের সেরা ১০০ স্টার্টআপে জায়গা পেল ‘মাইঅর্গানিক’

আপডেট সময় ১১:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮