ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে অস্ট্রেলিয়ার ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নাররা।

বিমান থেকে নেমে ওয়ার্নাররা ভিআইপি গেটে আগে থেকে অবস্থান করা বাসে ওঠেন। তারপর আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় তাদের বিমানবন্দর এলাকা থেকে নিয়ে যাওয়া হয়। স্মিথদের নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে। ঢাকায় অবস্থানকালে অজী দল এখানেই থাকবেন।

প্রায় এক যুগ পর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। দলটা অস্ট্রেলিয়া বলেই প্রতীক্ষাটা এমনিতে বেশি। কিন্তু এই সিরিজ নিয়ে গেল দুবছরের টানাপোড়নে প্রতীক্ষাটা হয়েছে তীব্র। এবার আর কোনো সংশয় নেই।

প্রতীক্ষাটা শুরু বোধহয় ২০১১ সাল থেকেই।

সেবার বিশ্বকাপের পর পরই বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলেছিল মাইকেল ক্লার্কের দল। বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলা তখন যেন তাদের কাছে সময় নষ্ট করার সামিল। পরে কোন এক সময় এসে দুই টেস্ট খেলব, দিয়েছিল এমন সান্ত্বনা। সেই প্রতিশ্রুতি পূরণ করতে কত গাইগুই।
অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

আপডেট সময় ০১:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭