ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু উগ্রবাদ ঠেকাতে সার্বক্ষণিক নজরদারি চলছে: সিটিটিসি

বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি চোপড়া

আকাশ বিনোদন ডেস্ক: 

আগামী দু-তিন বছরের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের জনপ্রিয় তারকা পরিণীতি চোপড়া। বিনোদন সংবাদমাধ্যম পিংকভিলাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ের বিষয়ে পরিণীতি বলেন, দু’জনকে বেশ মানিয়েছে, তারা একে-অপরের প্রশংসা করে। মিমি দিদির জন্য আমি সত্যিই খুশি। সে সব সময় প্রেরণার নাম। সে তার জীবনে অনেক কাজ করেছে এবং অবশেষে তার ব্যক্তিগত জীবন সুন্দর হতে দেখে খুব ভালো লাগছে। সব সুখ তার প্রাপ্য।

একদিন নিককে বলেছিলাম, এটা যে হচ্ছে, তা বিশ্বাস হচ্ছে না। প্রিয়াঙ্কার সর্বোচ্চ মঙ্গল কামনা করি এবং তার আসন্ন বিয়ে নিয়ে আমি খুব উত্তেজিত, তা যখনই হোক।

বিয়ের বিষয়ে পরিণীতির কী পরিকল্পনা? বলতেই চোখেমুখে ঝিলিক দেখা যায় পরির! বলেন, বিয়ের জন্য আমার তর সইছে না। মনে হয়, আগামী দু-তিন বছরের মধ্যেই বিয়ে করে ফেলব।

মাত্র তিন দিন আগে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অভিনীত ‘নমস্তে ইংল্যান্ড’, যদিও বক্স অফিসে শুরুটা তেমন ভালো হয়নি ছবিটির। আজ তার বিশেষ দিন। আজ ৩০ বছরে পা দিয়েছেন তিনি। জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন পরি। বলিউডের এই সুন্দরী জানিয়েছেন তার চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম ও বিয়ে নিয়ে। জানিয়েছেন তার বিয়ের খবরও!

পরিণীতি চোপড়া এখন বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন। ‘সন্দীপ অর পিংকি ফারার’, ‘কেশরি’, ‘জাবারিয়া জোড়ি’সহ বেশ কয়েকটি ছবি তার হাতে। জন্মদিনে ভক্তদের কামনা, আরো আরো ভালো ছবি উপহার দেবেন তিনি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ফটোগ্রাফার নামিমসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

বিয়ের পিঁড়িতে বসছেন পরিণীতি চোপড়া

আপডেট সময় ০৯:০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮