ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাখীর বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি মামলা

আকাশ বিনোদন ডেস্ক: 

রাখী সাওয়ান্তের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন তনুশ্রী দত্ত। তনুশ্রী মাদকাসক্ত, এমন মন্তব্য করায় রাখীর বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন তিনি।

নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পর তনুশ্রীর পাশে অনেক বলিউড তারকা দাঁড়ান। তবে রাখী নানা তির্যক মন্তব্য করেন। রাখীর এই আপত্তিকর মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তনুশ্রী। শুধু তা-ই নয়, রাখীর কাছ থেকে ১০ কোটি রুপি দাবি করেছেন তনুশ্রী।

যৌন হেনস্তার অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য রাখী তখন বলেন, ‘তনুশ্রী মাদক সেবন করে নিজের ভ্যানে পড়ে ছিল। একাধিকবার ডাকাডাকির পরও দরজা খোলেনি। গণেশ আচার্য ও নানা পাটেকার আমাকে ফোন করে ডেকে পাঠান।

তিনি আরো অভিযোগ করেন, তনুশ্রীর পরিবর্তে আমি আইটেম ড্যান্স করি। তনুশ্রী কিছুটা অংশ শুট করে নিজের ভ্যানে গিয়ে দরজা বন্ধ করেছিল। পরে আমি ওর মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসারের কাছ থেকে আসল কারণ জানতে পারি। তনুশ্রী ড্রাগের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিল। চার ঘণ্টা পর তাঁর নেশার ঘোর কাটে।

তনুশ্রীর উদ্দেশে রাখী বলেন, এখন বুঝতে পারছি, তুমি (তনুশ্রী) এই নাটক আমেরিকার গ্রিন কার্ড আর ভিসার জন্য করেছ। কানাডাতে তোমার বয়ফ্রেন্ড আছে। তুমি সারা জীবনের জন্য আমেরিকায় থাকতে চাও।

১০ বছর আগের এক ক্ষত নিয়ে দেশে ফিরেছেন বলিউডের একসময়ের তারকা ও সাবেক ভারত সুন্দরী তনুশ্রী দত্ত। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তনুশ্রী দত্ত যৌন হয়রানির শিকার হন

তনুশ্রীর অভিযোগ, তাকে যৌন হেনস্তা করেছিলেন নানা পাটেকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রাখীর বিরুদ্ধে ১০ কোটি রুপির মানহানি মামলা

আপডেট সময় ০৯:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮