অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপিকে আন্তর্জাতিক সন্ত্রাসী দল আখ্যায়িত করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, কানাডার একটি আদালতে বিএনপি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের আদালতেও তা প্রমাণিত। কাজেই এরা যে কোনো সময় সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। আমাদের সজাগ থেকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।
সোমবার সকালে কলাতিয়া বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দলটির দলনেতা বেগম জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষ হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি।
খাদ্যমন্ত্রী আরও বলেন, আমাদের দুঃখ হয় ড. কামাল হোসেন, আ.স.ম আব্দুর রব, মান্না দুর্নীতিবাজদের সঙ্গে হাত মিলিয়েছেন। ওদের ঐক্য হয়েছে খুনিদের সঙ্গে। এ ঐক্য সন্ত্রাসীদের ঐক্য। এরা নির্বাচন বানচালের যড়যন্ত্রে লিপ্ত। কিন্তু জনগণ সব যড়যন্ত্র ছিন্ন করে ওদের প্রতিহত করবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, যুবলীগ কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী চৌধুরী সেলিম, ডা. ইফতেখার হোসেন শাওন, শাজাহান ভূইয়া, আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















