ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম আলোর সাংবাদিককে মারধরের পর বাস থেকে ফেলে হত্যাচেষ্টা

অাকাশ জাতীয় ডেস্ক: 

প্রথম আলোর সাংবাদিক কমল জোহা খানকে বাস থেকে ফেলে হত্যাচেষ্টা করেছে রাজধানীতে চলাচলকারী নিউভিশন বাস। এ ঘটনায় বাসের হেলপার ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। কমল জোহা খান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক বলে জানা গেছে।

কমল জোহা খান যুগান্তরকে জানান, অফিস থেকে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি ও আমার স্ত্রী কাওরান বাজার থেকে নিউভিশন বাসে উঠি। একেবারে পেছনের আগের সীটে ফাঁকা জায়গা থাকায় সেখানেই বসি। বাসের হেলপারকে আগে থেকেই বলে রাখি যেন আমাদেরকে প্রেসক্লাবের সামনে নামিয়ে দেয়। কিন্তু তারা আমার কথায় কোনো কান না দিয়ে নিজেদের ইচ্ছা মতো গাড়ি চালায় এবং অতিরিক্ত যাত্রী গাড়িতে উঠাতে থাকে।

তিনি জানান, প্রেসক্লাবের সামনে আসলে আমরা নামতে চায় কিন্তু তাতে তারা আমাদের কোনো কথা না শুনে আমার ওপর চড়াও হয়। এ বিষয়ে ড্রাইভারকে বলতে গেলে তারা লাঠিসোটা নিয়ে আমাকে মারধর করে এবং পল্টন মোড়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর আমি সামনে গিয়ে বাসটি আটকানোর চেষ্টা করলে তারা আমার শরীরের ওপর দিয়ে বাস উঠিয়ে দেয়ার চেষ্টা করে।

প্রথম আলোর এ সাংবাদিক আরও জানান, আমার মুখের ওপর তারা ঘুষি মারলে দাঁত ভেঙ্গে যায় এবং অনবরত রক্ত বের হতে থাকে। এ সময় তিনি লাঠির আঘাতে পায়ের গোড়ালিতেও আঘাত পান বলে জানান।

মামলার কপি

কমল জোহা খান বলেন, এরপর আমি আশেপাশে কোনো সার্জেন্ট আছে কিনা খোঁজ করলে একজন সার্জেন্টকে পাই এবং তাকে নিয়ে আসি। সেই সার্জেন্ট সিভিল ড্রেসে থাকায় প্রথমে তার ওপরও চড়াও হয় ওই বাসের চালক ও হেলপার।

তিনি জানান, এরপর ওই বাসের কাগজ জব্দ করে তাদেরকে নিয়ে থানায় নিয়ে আটক করে পুলিশ। এ বিষয়ে আমি বাদি হয়ে তাদের নামে থানায় মামলা করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথম আলোর সাংবাদিককে মারধরের পর বাস থেকে ফেলে হত্যাচেষ্টা

আপডেট সময় ০৬:১৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮