ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার চিকিৎসায় ব্যক্তিগত ডাক্তারদের অন্তর্ভুক্ত করা হয়নি

অাকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদের অন্তর্ভুক্ত করা হয়নি স্বাস্থ্য পরীক্ষার জন্য। অথচ এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা ছিল।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে না। তাকে বিএসএমএমইউতে যে ফিজিওথেরাপি দেয়া হয়, সেটিও পর্যাপ্ত নয়। তাকে অনুন্নত চিকিৎসা সরঞ্জামাদি দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে বাধ্য করা হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ ডাক্তারদেরও অন্তর্ভুক্ত করা হয়নি স্বাস্থ্য পরীক্ষার জন্য। অথচ এ বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা ছিল।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়। এরপর থেকেই চিকিৎসার জন্য খালেদা জিয়া ভিআইপি কেবিনে রয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ছিলেন, বলেন তিনি।

রিজভী বলেন, দল ও পরিবারের পক্ষ থেকে বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার দাবিকে সরকার তাচ্ছিল্য সহকারে অগ্রাহ্য করেছে। কারণ খালেদা জিয়া সুস্থ হলে সরকারপ্রধানের প্রতিহিংসা চরিতার্থ হবে না। সেই জন্যই আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে সজ্জিত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার সুযোগ থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করা হয়েছে।

খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য তার পছন্দমতো চিকিৎসক এবং হাসপাতালের ব্যবস্থা করার দাবি জানান রিজভী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খালেদা জিয়ার চিকিৎসায় ব্যক্তিগত ডাক্তারদের অন্তর্ভুক্ত করা হয়নি

আপডেট সময় ০৫:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮