ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না: জমিয়ত মহাসচিব

অাকাশ জাতীয় ডেস্ক: 

২০ দলীয় জোটের অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুর হোসাইন ক্বাসেমী বলেছেন, বর্তমান বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না।

তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। দেশে কোনো আইন নেই, আইনের শাসন নেই। মানুষের জানমালের নিরাপত্তা নেই। সরকার যা ইচ্ছা তাই করছে। জনগণের ভোটাধিকার হরণ করছে। মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায়। দেশবাসী আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না। দেশে ইউনিয়ন-ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত শাসক দলের নেতাকর্মীরা দুর্নীতিতে ডুবে আছে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, গুম, খুন, রাহাজানি দিন দিন বাড়ছে। এ থেকে পরিত্রাণ পেতে হলে দেশ ও জাতির স্বার্থে ওলামায়ে কেরামদের মাঠে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

শনিবার সিলেটে এক সংক্ষিপ্ত সফরে এলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদানকালে আল্লামা ক্বাসেমি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এম সাইফুর রহমান, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ ছলিম ক্বাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম প্রমুখ।

ওসমানী বিমানবন্দর থেকে জমিয়ত মহাসচিব ক্বাসেমীকে নিয়ে দলীয় নেতাকর্মীরা খেলাফত মজলিসের আমীর ও জামেয়া ইসলামিয়া কাজীর বাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানের (রহ.) কবর জিয়ারত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিতর্কিত নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না: জমিয়ত মহাসচিব

আপডেট সময় ১২:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮